পলকের ৩৬০ ডিগ্রি

জুনাইদ আহমেদ পলক

প্রথমবারের মতো কোনও সমাবেশের ৩৬০ ডিগ্রি ছবি আপলোড করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গিবাদ, নৈরাজ্য, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশে অংশ নিয়ে জুনাইদ আহমেদ পলক তার ফেসবুক পেজে একটি ৩৬০ ডিগ্রি ছবি পোস্ট করেন। এটাই দেশের প্রথম কোনও রাজনৈতিক সমাবেশের ৩৬০ ডিগ্রি ছবি বলে জানা গেছে।

ওই সমাবেশে পলক একাধিকবার ফেসবুক লাইভ করেন। সেই লাইভে (ভিডিও বার্তায়) তিনি দেশে জঙ্গিবাদ রুখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এছাড়াও ওই ভিডিওতে তিনি তরুণ প্রজন্মকে জঙ্গিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যতবারই আঘাত এসেছে ততবারই বাঙালি তরুণরা প্রতিঘাতে প্রতিউত্তর দিয়েছে। বায়ান্নতে ভাষার জন্য, একাত্তরে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে জন্য তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে।

সমাবেশের আগের দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পলক তরুণদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।

/এইচএএইচ/