বিজ্ঞপ্তিতে জানানো হয়, ল্যাপটপটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি ট্যাবলেট এবং ল্যাপটপ দুইভাবেই ব্যবহার করা যায়। অর্থাৎ এর কিবোর্ড থেকে ট্যাবটি সম্পূর্ণ আলাদা করা যায়, যা ব্যবহারের জন্য খুবই উপযোগী।
মূলত এই ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল এটম কোয়ার্ডকোর প্রসেসর, ২ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ (যা ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে)। এছাড়াও ১০ ইঞ্ছি এই ল্যাপটপটিতে রয়েছে প্রিলোডেড উইন্ডোজ-১০ হোম ভার্সন অপারেটিং সিস্টেম, ২ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৫ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা এবং ১০ ঘণ্টা ব্যাটারি ব্যাক আপের সুবিধা। ছোট্ট এবং সহজ ব্যবহারযোগ্য এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে ২৪ হাজার টাকা।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৯৬৯-৬৩৩১৫৩, ০১৯৭৭-৪৭৬৫০২ নম্বরে।
/এসএনএইচ/