সেলফিপ্রেমীদের জন্য হ্যালিও এস১০ -এ রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সেলফি ফ্ল্যাশ। আরও রয়েছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা। সেটটিতে রয়েছে ৫.৫ ইঞ্চির বড় পর্দা, ৪ জিবি র্যাম, ৬৪ বিট অক্টাকোর ১.৯৫ প্রসেসর।
৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ৪০১০ মিলিএ্যাম্পিয়ারের শক্তিশালী লি-পলিমার ব্যাটারি থাকার কারণে অনেক লম্বা সময় ধরেই সেটটিতে নানাবিধ কাজ করা যাবে। পাশাপাশি ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। হ্যালিও এস১০ -এর ফিঙ্গার প্রিন্ট সেন্সরটি দ্রুত গতি সম্পন্ন, যা দিয়ে মাত্র ০.২ সেকেন্ডেই আনলক করা যায় ফোনটি। কালো ও সোনালি রঙের হ্যালিও এস১০ পাওয়া যাচ্ছে এডিসন গ্রুপের সব আউটলেটে। দাম ১৯ হাজার ৯৯০ টাকা। সঙ্গে উপহার হিসেবে থাকছে একটি ব্যাকপ্যাক।
/এইচএএইচ/