বন্যার্তদের মাঝে এক্স ক্যাডেটস ফোরামের ত্রাণ বিতরণ

ত্রাণ দেওয়া হচ্ছেকুড়িগ্রামের চরে এক্স ক্যাডেটস ফোরাম সম্প্রতি ত্রাণ বিতরণ করেছে। ভারতীয় সীমান্তবর্তী এসব চরে যাতায়াত সীমাবদ্ধতার কারণে ওই এলাকার মানুষরা প্রায় ত্রাণ বঞ্চিত ছিল। এক্স ক্যাডেটস ফোরামের উদ্যগে রংপুর ওল্ড ক্যাডেটস-এর সহযোগিতায় এসব এলাকায় ত্রাণ দেওয়া হয়। এসময় ৪৫ বিজিবি ব্যাটালিয়নের টুআইসি মেজর হামিদ সর্বাত্মক সহযোগিতা করেন।



কুড়ার চর, বারোবিশ চর, ভবতিপুর চর এবং প্রথম আলো চরের ১০০ পরিবারকে ত্রাণ হিসেবে ৩ হাজার করে টাকা দেওয়া হয়। এছাড়া এক্স ক্যাডেটস ফোরাম টাঙ্গাইল, গাইবান্ধা, রংপুর, নিলফামারী অঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে।