বিশ্বে স্মার্টফোন ব্যবহারকারীরা ডাটা ব্যবহারে বড় সমস্যায় পড়েন এবং এ নিয়ে উদ্বেগের মধ্যে থাকেন। এই সমস্যার সমাধান দেবে ডেটালি। দুনিয়া জুড়ে স্মার্টফোন ব্যবহারকারীদের ওপর গুগল পরিচালিত একটি ব্যাপকভিত্তিক গবেষণায় ওঠে আসে যে, স্মার্টফোন ব্যবহারকারী অনেকেইে তাদের স্মার্টফোনে ডাটা সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার নিয়ে সমস্যায় পড়েন এবং উদ্বেগের মধ্যে থাকেন। বিশেষ করে যারা স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারকারী নবাগতরা এই সমস্যায় বেশি ভোগেন। এসব সমস্যার সমাধানে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য গুগলের ডেটালিতে রয়েছে চারটি বিশেষ ফিচার বা বৈশিষ্ট্য। বৈশিষ্টগুলো হচ্ছে: ডাটা সেভার, ডাটা সেভার বাবল, পারসোনালাইজড অ্যালার্ট এবং ওয়াই-ফাই ফাইন্ডার। বিস্তারিত জানতে ভিজিট করুন datally.google.com ওয়েবসাইট।