বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল: পলক

জুনাইদ আহমদ পলক, ফাইল ছবিতথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক  বলেছেন, ‘বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। সারা বিশ্ব এদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণ করে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে।’

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে সিংড়া উপজেলার নিংগইন জোড়মল্লিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। প্রযুক্তির ছোঁয়ায় দেশের কৃষি এখন অনেক সমৃদ্ধ। কৃষকেরা এখন ফসলের ন্যায্য মূল্য পান। গ্রামীণ জনপদ এখন বিদ্যুতের আলোয় আলোকিত।’

মন্ত্রী বলেন, এর সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে। খবর বাসস।