ফেসবুক জানায়, ২০১৬ সালের চেয়ে ২০১৭ সালে বন্ধুত্ব সম্পর্কিত পোস্ট শেয়ার করা হয়েছে প্রায় দ্বিগুণ। এছাড়া গত বছর ৬০ কোটি ফ্রেন্ডভার্সারি ভিডিও শেয়ার করা হয়েছে। এদিকে ফেসবুকে বন্ধু বানানোর সংখ্যার দিক থেকে শীর্ষস্থান দখল করেছে ভারত। দেশটির ব্যবহারকারীরা গত বছর ফেসবুক প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি নতুন বন্ধু তৈরি করেছে। আর গ্রুপ খোলার দিক থেকে শীর্ষে আছে ফিলিপাইন। বিভিন্ন পোস্টে লাভ রিঅ্যাক্ট করার ক্ষেত্রে এক নম্বরে আছে মেক্সিকো।
গত বছরের কার্যক্রমের ওপর ভিত্তি করে ব্রাজিলিয়ানদের ক্যামেরা-রেডি পিপল বলছে ফেসবুক। কারণ, ২০১৭ সালে সবচেয়ে বেশি ছবি ট্যাগের রেকর্ড লাতিন আমেরিকার এই দেশটির। ফেসবুকের হিসাব বলছে, যুক্তরাষ্ট্রের নাগরিকরা সবচেয়ে বেশি পোস্ট করেছে খাওয়া-দাওয়া নিয়ে। যুক্তরাজ্যের অধীনে আছে সবচেয়ে বেশি আন্তর্জাতিক চেক-ইন দেওয়ার রেকর্ড। ইভেন্ট তৈরিতে শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। আর বার্থডে পোস্ট শেয়ার করার দিক থেকে এক নম্বরে আছে জার্মানি।
সূত্র: গেজেটস নাউ