সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজনের বিস্তারিত তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ডিজিটাল আইসিটি ফেয়ারের আহ্বায়ক তৌফিক এহেসান জানান, ডিজিটাল লিটারেসির কোনও বিকল্প নেই। ডিজিটাল যন্ত্র এখন সবার হাতের নাগালেই। এ বছর তাই স্লোগান রাখা হয়েছে-ডিজিটাল লিটারেসি ফর এভরিওয়ান। তিনি আরও বলেন, এ মেলায় দেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ীদের বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের সাম্প্রতিক প্রযুক্তি প্রদর্শন করা হবে। মেলায় আসা বিভিন্ন পণ্যে থাকবে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়।
আয়োজকরা আরও জানান, পাঁচ দিনব্যাপী এই মেলায় অংশগ্রহণ করবে দেশের আইসিটি মার্কেটের ৬৫০টি আইটি প্রতিষ্ঠান। এছাড়াও মেলায় থাকছে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মেলা পরিদর্শনের ব্যবস্থা ছাড়াও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলার প্রবেশ মূল্য ধরা হয়েছে ১০ টাকা এবং মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।