সম্প্রতি অ্যাপটি চালু হয়েছে। অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেয়ার হেলথের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শামীম আহমেদ শাকিল, সহ-প্রতিষ্ঠাতা এবং সিটিও এস এম হাজ্জাজ ইমতিয়াজসহ আরও অনেকে।
শামিম আহমেদ শাকিল অ্যাপটি সম্পর্কে বলেন, সেবার মান নিশ্চিত করতে এই অ্যাপটিতে অনেক ধরনের ইউজার ইন্টারফেস রাখা হয়েছে যার মাধ্যমে একজন অ্যাপ ব্যবহারকারী ওষুধ খাবার সময়, পরিমাণ সেট করলে অ্যাপ তাকে নোটিফিকেশন পাঠাবে, বেজে উঠবে অ্যালার্ম। ‘মেডিসিন সার্চ’ -অপশনে যেকোনও মেডিসিন জেনেরিক বা ব্র্যান্ড নাম দিয়ে সার্চ দিলে মেডিসিনের ম্যানুফ্যাকচারার, ইন্ডিকেশন, সাইড ইফেক্ট ইত্যাদি জানা যাবে এবং ইনফরমেশন সেভ করে রাখা যাবে। এছাড়া অ্যাপটিতে রয়েছে অনেকগুলো অপশন।
মেডিকেয়ারে কল বা চ্যাট-এর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবার পরামর্শও পাওয়া যাবে। মেডিকেয়ারের ফেসবুক গ্রুপের মাধ্যমে এর সদস্যরা বিনা খরচে স্বাস্থ্যসেবা পাবেন বলে জানান মেডিকেয়ার কর্তৃপক্ষ।