শনিবার (৩১ মার্চ) রাজধানীর কাওরান বাজারে বেসিসের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের প্রধান কমিশনার এসএম কামাল জানিয়েছেন, সুষ্ঠুভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে।
জেনারেল ক্যাটাগরিতে বিজয়ী অন্যরা হলেন— মুশফিকুর রহমান (১৮৩ ভোট), শোয়েব আহমেদ মাসুদ (১৮১), তামজিদ সিদ্দিক স্পন্দন (১৮০), ফারহানা এ রহমান (১৭৮), দিদারুল আলম সানি (১৭৫), লুনা শামসুদ্দোহা (১৭৪), মোস্তফা রফিকুল ইসলাম ডিউক (১৬৬)। অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন একেএম ফাহিম মাশরুর (৭৩)।
জেনারেল মেম্বার ক্যাটাগরিতে ৪৭৪ জন ভোটারের মধ্যে ৩৯৭ জন ও অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ১৯৭ জন ভোটারের মধ্যে ১৪৫ জন সদস্য ভোট দিয়েছেন।