রবিবার (৩ জুন) ঢাকায় আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে তিনি এসব কথা বলেন। সেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় উদ্ভাবনী কার্যক্রমগুলোর ফল ও সরকারের অর্জন এবং জনসচেতনতা সৃষ্টি সংক্রান্ত দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেখা গেছে তাকে।
প্রযুক্তি খাতের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী। অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনীমূলক বিভিন্ন নতুন কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ খাতের উন্নয়ন ও বিকাশ হবে বলে তার আশা। তিনি মনে করেন, বর্তমান সরকার কর্তৃক গবেষণার জন্য বৃত্তি ও উদ্ভাবনী তহবিল গঠন অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ।
অনুষ্ঠানে আইসিটি ক্ষেত্রে উদ্ভাবনীমূলক কাজের জন্য ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ অর্থবছরে ২২৫টি প্রকল্পে মোট ১৩ কোটি ৩৬ লাখ ৬৮ হাজার টাকা এবং ২০১৬-১৭ ও চলতি ২০১৭-১৮ অর্থবছরে ৮১টি ব্যক্তি/প্রতিষ্ঠানকে মোট ৪ কোটি ১ লাখ ৯৪ হাজার টাকা বিশেষ অনুদান দেওয়া হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম, এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান।