প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ স্মার্ট স্পিকার বাজারে ছাড়ার লক্ষ্য স্থির করেছে গুগল। এটাকে গুগল হোম রেঞ্জের একটি পণ্য হিসেবে বিবেচনা করা হবে। এই স্মার্ট স্পিকার হবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিভিত্তিক। পাশাপাশি এতে গুগল অ্যাসিস্ট্যান্ট সেবাও কাজ করবে। একই ধরনের 'ইকো শো' নামের একটি পণ্য রয়েছে অ্যামাজনের। এতে ৭ ইঞ্চি টাচক্রিনের সাথে ২ ইঞ্চি স্পিকার রয়েছে।
বাজারে আসার অপেক্ষায় থাকা ডিসপ্লে যুক্ত গুগলের স্মার্ট স্পিকারটি ভয়েস কমান্ডের মাধ্যমে পরিচালিত হবে। এটা দিয়ে ইউটিউব ভিডিও, ক্যালেন্ডার ও ম্যাপ সেবাও গ্রহণ করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, নতুন মডেলের এই স্মার্ট স্পিকার দিয়ে বাজার দখল করতে চাইছে গুগল। তবে অ্যামাজন ও আলিবাবার সঙ্গে প্রতিযোগিতায় কতটুকু সামনে এগোতে পারে তা সময়ই বলে দেবে।