অ্যাকাউন্ট ভেরিফিকেশনের স্বার্থে আপনাকে যেসব তথ্য দিতে হবে, সেগুলো সুরক্ষিত রাখবে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। তারা এসব তথ্য কারও সঙ্গেই শেয়ার করবে না।
ভেরিফিকেশনের পূর্বশর্ত:
আপনাকে ইনস্টাগ্রাম অ্যাপের সর্বশেষ ভার্সন ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ভার্সন ৬০ বা এর ওপরে যেকোনওটি প্রযোজ্য।
- ভালো ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে।
- আপনার পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
যেভাবে ভেরিফিকেশনের জন্য আবেদন করবেন:
- স্মার্টফোনে ইনস্টাগ্রাম ওপেন করুন।
- অ্যাপের নিচের দিকে রিবনে থাকা ‘অ্যাভেটার’ আইকনটিতে ক্লিক করুন।
- এবার ডানে থাকা তিনটি লাইন আকৃতির অপশনে ক্লিক করতে হবে।
- সেটিংসে যান, নিচের দিকে এসে ‘রিকোয়েস্ট ভেরিফিকেশন’ অপশনে ক্লিক করুন।
- আপনি যে নামে আইডি ব্যবহার করছেন সেই নাম, নিজের পুরো নাম এবং পরিচয়পত্রের একটি ছবি আপলোড করুন।
- এবার ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের সাড়া না পাওয়া পর্যন্ত নিশ্চিতে অপেক্ষা করতে হবে।
অ্যাপ কর্তৃপক্ষের সাড়া ইতিবাচক বা নেতিবাচক যেকোনওটি হতে পারে। তারা আপনাকে এই তথ্য ইনস্টাগ্রাম অ্যাপে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে।
সূত্র: গেজেটস নাউ