কেন জনপ্রিয় গুগল ক্রোম

গুগলের ক্রোম১০ বছর আগে ক্রোম ব্রাউজার অবমুক্ত করেছিল সার্চ জায়ান্ট গুগল। ওই সময় ব্রাউজারটি বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তখনকার গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট সুন্দর পিচাই।
সে সময় বাজারে দুটি ব্রাউজার চালু ছিল, এক্সপ্লোরার ও মজিলা ফায়ারফক্স। এ ছাড়া অ্যাপলের সাফারি ব্রাউজারও চালু ছিল। তবে এটা খুব বেশি জনপ্রিয় ছিল না।
গুগল ক্রোম এসে ওয়েব ব্যবহারের ধরনই পাল্টে দিলো। ফলে ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেতে শুরু করলো ব্রাউজারটি। সেখান থেকে আজ এই অবস্থানে ক্রোম ব্রাউজার। এ পর্যায়ে দেখে নেওয়া যাক ক্রোম ব্রাউজারের জনপ্রিয়তার কারণ-
ক্রোম ব্রাউজার যখন চালু করা হয়, তখন এটাই ছিল সবচেয়ে সহজ ও পরিচ্ছন্ন ব্রাউজার। অন্য ব্রাউজারগুলোর চেয়ে এটা ছিল একেবারেই আলাদা। এটা ছিল বেশ দ্রুতগতির। ফলে প্রথম থেকেই ব্যবহারকারীরা ক্রোম ব্রাউজার ব্যবহার শুরু করে।
সময় যাওয়ার সঙ্গে সঙ্গে এটাকে আরও উন্নত করা হয়। ফলে গতি আগের চেয়েও বেড়ে যায়। গেজেটস নাউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সেই সময়ে সাফারি ও ফায়ার ফক্সের চেয়ে এটা ১০ গুণ বেশি দ্রুতগতির ছিল। এছাড়া তখনকার সময়ে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার মাইক্রোসফট এক্সপ্লোরারের চেয়ে ক্রোম ব্রাউজারের গতি ছিল ৫৬ গুণ বেশি।
ক্রোম খুব ভালোভাবেই গুগল ইকোসিস্টেম ব্যবহার করেছে। ফলে ক্রোম দিয়ে গুগলের সব ধরনের সেবা পাওয়া গেছে সহজেই। মূলত এ কারণেই গ্রাহকরা ক্রোম ব্যবহারের প্রতি আগ্রহী হয়েছেন। ২০১৮ সালের আগস্ট মাসের হিসাব অনুযায়ী, বিশ্বের প্রায় ৬০ শতাংশ কম্পিউটারে গুগল ক্রোম ব্যহার হয়। 
সূত্র: গেজেটস নাউ