স্বাস্থ্য পরিমাপ করবে আইবিএম’র নেইল সেন্সর

নেইল সেন্সরমার্কিন যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট আইবিএম এবার এমন এক সেন্সর তৈরি করেছে যা দিয়ে মানব স্বাস্থ্য এবং রোগের অগ্রগতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা যাবে। এটির নাম ‘নেইল সেন্সর’। সেন্সরটি কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং ব্যবহার করে।
জানা যায়, আইবিএম’র গবেষকরা এই প্রথম নেইল সেন্সর’র প্রোটোটাইপ তৈরি করেছে যেটি হাতের আঙুলে ব্যবহার করলে সহজেই অসুস্থ ব্যক্তির শরীরের অবস্থা সম্পর্কে জানা যাবে। পরিধানযোগ্য ডিভাইসটি হাতে পরা অবস্থায় আপনার সব কিছুই মনিটর করতে সক্ষম। এটিতে ‘স্কিন বেজড সেন্সর’ থাকায় তা শরীরের পেশীর স্বাস্থ্য, নার্ভের অবস্থাও জানাতে সক্ষম। সেন্সরটিতে নতুন একটি সিস্টেম ব্যবহার করা হয়েছে। যা দিয়ে সিগন্যালের মাধ্যমে শরীরের প্রেশার, তাপমাত্রাসহ অনেক কিছু সম্পর্কে জানা যাবে।
আইবিএম’র থমাস জে ওয়াটসন রিসার্চ সেন্টারের কাটসুয়ুকি সাকুমা বলেন, এই ফিঙ্গার নেইল সেন্সর খুব সূচারুভাবে কাজ করে যা খালি চোখে দেখা যাবে না।
সূত্র: হিন্দুস্তান টাইমস