ব্যবহারকারীদের পোস্ট ও শেয়ারের মাধ্যমে ভুয়া বা ফেক নিউজ মুহূর্তে এই বৃহত্তম সামাজিক যোগাযোগের মাধ্যমটিতে ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশে সমালোচানর মুখে বছরের শেষ প্রান্তে এসে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর দিয়েছে দ্য ইকোনোমিক টাইম।
খবরে বলা হয়েছে, ফেসবুকের কন্টেন্ট মডারেশন তথা সম্পাদনার জন্য ভারতীয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো কাজ দিতে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত এই কোম্পানিটি।
ভারতের গ্যাজেটস নাউ এক প্রতিবেদনে ফেসবুক কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, এসব প্রতিষ্ঠানকে আউটসোর্সিং কাজ হিসেবে কনটেন্ট সম্পাদনার কাজ দেওয়া হতে পারে। এখন থেকে ভারতীয় প্রতিষ্ঠানগুলো ফেসবুকের কনটেন্ট সম্পাদনার পাশাপাশি তথ্য বিশ্লেষণ বা ডেটা বিশ্লেষণ, ফেসবুক প্ল্যাটফর্মে মানি লন্ডারিংবিরোধী কার্যক্রম চালাবে।
এই কার্যক্রমের ফলে বিশ্বজুড়ে ফেসবুক প্ল্যাটফর্মে দিন দিন বাড়তে থাকা গুজব ও প্রতারণা ঠেকানো সম্ভব হবে বলে মনে করছে ফেসবুক কর্তৃপক্ষ। এজন্য তারা চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে ৪০০ মিলিয়ন ডলার দেবে বলে নাম প্রকাশ না করার শর্তে দ্য ইকোনোমিক টাইমকে জানিয়েছেন ফেসবুক-এর দায়িত্বশীল একটি সূত্র। অবশ্য এই ব্যয় বাড়তে পারে বলেও আভাস দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এর আগে ফেসবুকের নিরাপত্তা নিশ্চিত ও কনটেন্ট পর্যালোচনা করতে ২০ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান জাকারবার্গ।