জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চার্জার ব্যবহার করে ফোন চার্জ করার একটি ভিডিও শেয়ার করেছেন শাওমি প্রধান লিন বিন। মুহূর্তেই তা ছড়িয়ে যায় সবখানে। ভিডিওতে মাত্র ১৭ মিনিটে চার হাজার মিলি ব্যাটারির শাওমি ফোন সম্পূর্ণ চার্জ হতে দেখা গেছে।
লিন জানিয়েছেন, ইতিমধ্যে কোম্পানির একাধিক ফোনে নতুন ‘ফাস্ট’ চার্জিং প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। তবে কবে সেই ফোন বাজারে আসবে তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।