কারও ব্যক্তিগত তথ্য বিক্রি করবে না গুগল: সুন্দর পিচাই

গুগল তার গ্রাহকদের সুন্দর পিচাইকোনও তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করবে না বলে মন্তব্য করেছেন সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই।
পিচাই বলেন, ‘বর্তমানে ব্যক্তিগত তথ্য ফাঁসের বিষয়টি মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রাহকদের তথ্য নিয়ে সেগুলো অপব্যবহার করছে। মূলত এ কারণেই মানুষের উদ্বেগ বেশি।’
গত মঙ্গলবার দ্য নিউইয়র্ক টাইমসে মতামত প্রকাশ হয় সুন্দর পিচাইয়ের। সেখানে পিচাই জানান, টাকা হলেই কারও ব্যক্তিগত তথ্য কেনা যাবে এই ধারণাটি ভুল প্রমাণ করতে হবে। বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তিগত তথ্য।
গুগলের প্রধান নির্বাহী বলেন, ‘মানুষ এখন সবসময় চিন্তিত থাকে তার তথ্যগুলো কীভাবে কোথায় ব্যবহার হচ্ছে। কিন্তু আমরা গ্রাহকদের নিশ্চিত করতে চাই, গুগল কখনও তার গ্রাহকদের তথ্য তৃতীয় কোনও পক্ষের কাছে বিক্রি করবে না।’
প্রাইভেসি বা গোপনীয়তা একান্তই ব্যক্তিগত ব্যাপার। গুগল তার গ্রাহকদের এ বিষয়টি নিয়ে বোঝাবে। অন্তত গুগল গ্রাহকরা যেন তাদের ব্যক্তিগত তথ্য নিয়ে উদ্বিগ্ন না থাকে এজন্য সব ধরনের ব্যবস্থাই গ্রহণ করবে গুগল।