ঈদ উপলক্ষে স্মার্টফোন ও প্রযুক্তি পণ্যে ছাড় উপহার

মটোরোলা ওয়ানমটোরোলা ওয়ান: ঈদ উপলক্ষে দাম কমলো মটোরোলা ওয়ান হ্যান্ডসেটের। বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড সেটটির দাম কমিয়েছে। এখন থেকে গ্রাহকরা মটোরোলা ওয়ান হ্যান্ডসেটটি ২০,৯৯০ টাকায় কিনতে পারবেন।

গ্রাহকরা মটোহাব, এডিসন শপ, রবিশপ এবং পিকাবু থেকে সাদা ও কালো রংয়ের মটোরোলা ওয়ান হ্যান্ডসেটি কিনতে পারবেন। মটোহাব বসুন্ধরা সিটি শপিং সেন্টার, মোহাম্মাদপুর টকিয়ো স্কোয়ার, মিরপুর - ১ বাস স্ট্যান্ড, সাভার সিটি সেন্টার মার্কেট এবং বগুরার শেখ শরিফ উদ্দিন সুপার মার্কেটে রয়েছে। মটোহাবে এক্সক্লুসিভলি শুধু মটোরোলার স্মার্টফোনগুলোই পাওয়া যাবে। দেশের বাজারে মটোরোলার নতুন কোনও স্মার্টফোন এলে প্রথমে এসব হাব থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া বিভিন্ন সময়ে বাজারে আসা মটোরোলা স্মার্টফোনও মিলবে মটোহাবে।

স্যামসাংয়ের এম সিরিজের ফোনস্যামসাংয়ের এম সিরিজের স্মার্টফোন: এ বছরের ফেব্রুয়ারি মাসে দেশের বাজারে এলেও ৩ মাসে ১ লাখের বেশি গ্যালাক্সি এম সিরিজের স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ।

গ্যালাক্সি এম সিরিজের ডিভাইসগুলোতে আছে ইনফিনিটি-ভি ডিসপ্লে, বিশাল ব্যাটারি ও ফাস্ট-চার্জিং প্রযুক্তি। শক্তিশালী ডুয়াল ক্যামেরা হচ্ছে গ্যালাক্সি এম সিরিজের সব ফিচারের মধ্যে অন্যতম, কারণ এই প্রজন্ম পছন্দ করে চলার পথে ছবি ও ভিডিও ক্যাপচার করতে। গ্যালাক্সি এম২০ ও এম১০- দুটি ডিভাইসেই রয়েছে আল্ট্রা-ওয়াইড ফিচারসমৃদ্ধ ডুয়াল ক্যামরা। গ্যালাক্সি এম২০-এর দাম ১৫ হাজার ৯৯০ টাকা এবং গ্যালাক্সি এম১০-এর দাম ১১ হাজার ৯৯৯ টাকা।

সিম্ফনির নতুন স্মার্টফোনসিম্ফনি জেড৫ স্মার্টফোন: সিম্ফনি নিয়ে এসেছে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিম্ফনি জেড৫। এটিতে রয়েছে অ্যান্ড্রয়েড পাই ৯.০ অপারেটিং সিস্টেম, ৬.০৯ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, ২.৫ডি গ্লাস সঙ্গে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। 

এতে আরও আছে ১.৬ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর। রয়েছে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ। মেমরি কার্ডের এর মাধ্যমে আরও বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত। অক্টাকোর প্রসেসর এবং ২ জিবি র‍্যামের কারণে গেম খেলা বা মুভি দেখার জন্য পড়তে হবে না ল্যাগিংয়ের ঝামেলায়।

ডিভাইসটিতে আছে ৪০০০ এমএএইচ -এর নন রিমুভেবল লি-পলিমার ব্যাটারি। সেটটির পেছনে আছে দুটি ক্যামেরা, একটি ১৩ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা এবং অপরটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সনি সেন্সরের ডুয়াল ব্যাক ক্যামেরা দিয়ে তোলা যাবে অসাধারন সব ছবি। এছাড়া আছে ৫ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা।  ফোনটি পাওয়া যাচ্ছে ৯ হাজার ৪৯০ টাকায়। সঙ্গে থাকছে গ্রামীণফোনের বান্ডল অফার।

নকিয়ার নতুন ফোননকিয়া ৪.২: ঈদ উপলক্ষে বাজারে আসছে নকিয়া ৪.২। সম্প্রতি দারাজ ডট কমের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে নকিয়া। এই চুক্তির আওতায় ৩০ মে থেকে ১৩ হাজার ৯৯৯ টাকায় ফোনটি পাওয়া যাবে।

নকিয়া ৪.২ এর অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ৯ পাই। আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ অক্টাকোর চিপসেট, ৩ জিবি র‌্যাম, ৫.৭ ইঞ্চির নচযুক্ত এইচডি ডিসপ্লে, ৩২ জিবি ইন্টারনাল মেমরি। ছবি তোলার জন্য প্রধান ক্যামেরা হিসেবে রয়েছে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ওয়ালটনের প্রযুক্তি পণ্যওয়ালটন কম্পিউটার পণ্যে ছাড়: ঈদ উপলক্ষে কম্পিউটার পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে দেশীয় প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠান ওয়ালটন। এই মূল্যছাড় উপভোগ করা যাবে চাঁদরাত পর্যন্ত।

ওয়াক্স জ্যাম্বু সিরিজের ডিজাইন, সিমুলেশন ও গেমিং ল্যাপটপ ক্রয়ে ক্রেতারা পাবেন ১৮ শতাংশ মূল্যছাড়। একই ধরনের কেরোন্ডা সিরিজের ল্যাপটপের ক্ষেত্রে মূল্যছাড়ের পরিমাণ ১৬ শতাংশ। প্যাশন এবং ট্যামারিন্ড সিরিজের ষষ্ঠ প্রজন্মের প্রসেসরযুক্ত ল্যাপটপে ১২ এবং প্রিলুড সিরিজের সব মডেলের ল্যাপটপে ৮ শতাংশ মূল্যছাড় থাকছে। এছাড়া, অন্য সব মডেলের ল্যাপটপ, ডেক্সটপ, মনিটর এবং কম্পিউটার এক্সেসরিজের ক্ষেত্রে মূল্যছাড়ের পরিমাণ ৫ শতাংশ।

স্মার্ট ডিজাইন, আকর্ষণীয় রঙ এবং অত্যাধুনিক ফিচার সম্বলিত ৫টি সিরিজের মোট ২৩ মডেলের ওয়ালটন ল্যাপটপ বাজারে পাওয়া যাচ্ছে। এই ৫টি সিরিজ হলো প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু। ওয়ালটনের কম্পিউটার এক্সেসরিজে রয়েছে বিভিন্ন মডেলের গেমিং এবং স্ট্যান্ডার্ড কি-বোর্ড ও মাউস, পেন ড্রাইভ ও ইয়ারফোন। সাশ্রয়ী মূল্যের এসব এক্সেসরিজ কেনা যাবে ৫ শতাংশ ছাড়ে।