পারফির আনুষ্ঠানিক যাত্রা শুরু

উদ্বোধনী অনুষ্ঠানআনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করলো ই-কমার্স প্রতিষ্ঠান পারফি। এ উপলক্ষে শনিবার (২৯ জুন) ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পারফির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মাইকেল ওউ, জেনারেল ম্যানেজার জেই বিন, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট আসিভ চৌধুরী প্রমুখ।

পারফির উদ্যোক্তা মাইকেল বলেন, পারফি তার গ্রাহকের প্রতিটি পয়সার মূল্য বোঝে। তাই গ্রাহক যেন তার অর্থের বিনিময়ে সবচেয়ে ভালো পণ্য পায় সে বিষয়টি নিশ্চিত করতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে পরীক্ষামূলকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে পারফি। পারফিতে রয়েছে ফ্যাশন পণ্য, স্মার্টফোন ও ইলেক্ট্রনিক সামগ্রী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পারফির ওয়েবসাইটের (www.perfee.com) মাধ্যমে প্রতিদিন এক হাজারের বেশি অর্ডার হয়।