ঝুঁকিতে আইফোন-৫ ব্যবহারকারীরা

আইফোন-৫ইন্টারনেট সংযোগ হারানোর ঝুঁকিতে আছেন আইফোন-৫ ব্যবহারকারীরা। এই সমস্যা এড়াতে আগামী সাপ্তাহিক ছুটির আগেই আইফোন-৫ ব্যবহারকারীদের সফটওয়্যার আপডেট দিতে বলা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, আইফোন-৫ ব্যবহারকারীরা ইন্টারনেটে প্রবেশাধিকার হারানোর ঝুঁকিতে রয়েছেন। এই ঝুঁকি এড়াতে আগামী সাপ্তাহিক ছুটির আগে তাদের সফটওয়্যার আপডেটের জন্য সতর্ক করেছে অ্যাপল কর্তৃপক্ষ।

টেকনোলজি জায়ান্ট অ্যাপল জানিয়েছে, যারা ৩ নভেম্বরের মধ্যে আইওএস ১০.৩.৪ ডাউনলোড করবেন না তারা সমস্যায় পড়বেন। কাজটি না করলে সময় ও তারিখ ঠিক করার ফিচারে প্রবেশ করতে পারবেন না সংশ্লিষ্টরা।

এই সমস্যা ছাড়াও অ্যাপস্টোর, ই-মেইল, ওয়েব ব্রাউজিং এবং স্টোরেজ সার্ভিস আই-ক্লাউডে প্রবেশের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। জানা গেছে, অ্যাপল নির্দেশিত আইওএস ১০.৩.৪ ভার্সনটি আইফোন-৫ এর জন্য সর্বশেষ ভার্সন।

প্রসঙ্গত, আইফোনের সব পুরনো মডেল  ব্যবহারকারীদের সফটওয়্যার আপডেটের পরামর্শ দেওয়া হয়েছে। এতে তারা উন্নত এবং সঠিক জিপিএস লোকেশন সেবা পাবেন বলে উল্লেখ করা হয়।