এছাড়া মধ্যবিত্ত ও শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী বাজেটের আইলাইফ ল্যাপটপে থাকছে নানা অফার। মেলায় ল্যাপটপগুলোয় শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। আইডি কার্ড দেখালে ছাড় ও উপহার পাবে শিক্ষার্থীরা।
আইলাইফের কান্ট্রি ম্যানেজার নাসির উদ্দিন জানান, ল্যাপটপ ও ডেক্সটপের মাঝে চমৎকার কম্বিনেশনে মিলবে আইলাইফের অল ইন ওয়ান পিসি। অফিস কিংবা বাসায় যেকোন প্রয়োজনে পিসিটি ব্যবহার করা যাবে।-বিজ্ঞপ্তি