অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর মহাপরিচালক ড. মো. মফিজুর রহমান, কোডার্সট্রাস্ট বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রি.জে. (অব) আব্দুল হালিম ও এসকেবি ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির।
কোডার্স ট্রাস্টের কো-ফাউন্ডার আজিজ আহমদ বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে কর্মসংস্থানে উদ্বুদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যেই কোডার্স ট্রাস্টের জন্ম। কোডার্স ট্রাস্ট ২০২২ সালের মধ্যে প্রায় ২ লাখ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে।
-বিজ্ঞপ্তি