অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও আইটি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উইটসার চেয়ারম্যান সান্তিয়াগো গুত্রিজ। সভাপত্বি করবেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) -এর যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার।
ব্যবসা পরিচালনা, উন্নয়ন ও বিনিয়োগে বিশ্বের আদর্শ দেশ হিসেবে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিও সামিট। ভিশন-২০২১ বাস্তবায়নের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি উন্নয়ন যে বিশ্বের বড় বড় করর্পোরেট ও ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠানগুলোর পরিচালনা, গ্রাহকসেবা এবং ব্যবসায়িক স্থাপনার জন্য প্রস্তুত- তারই দৃশ্যায়ন হবে এই সম্মেলনে।
সম্মেলনে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতনামা ৪০ জনেরও বেশি বক্তা বিভিন্ন সেশনে স্পিকার থাকবেন। সম্মেলনে বিভিন্ন সেশনগুলোর মধ্যে রয়েছে, স্টার্ট আপ, বাংলাদেশ ইয়ুথ টু ড্রাইভ বিপিও ইন্ডাস্ট্রি, অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস ইন ব্যাংকিং আউটসোর্সিং, কানেক্টিং দ্য আনট্যাপড স্কিল: পলিটেকটিক, ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল, ইনফ্রাস্ট্রাকচারাল অ্যান্ড অপারেশনাল রেডিনেস, ফিউচার চ্যালেঞ্জেস অব বিপিও ট্রান্সফরমেশন, ইনোভেশন ইকোসিস্টেম-অ্যাক্সিলারেশন অ্যান্ড ইনকিউবিটরস, রোল অব হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস ফর বিপিও ইন্ডাস্ট্রি, এন্টারপ্রেইনারশিপ অ্যান্ড ইনভেস্টমেন্ট, দ্য অপরচুনিটিজ অব আউটসোর্সিং ক্লায়েন্ট সার্ভিসেস ফ্রম আইটি পার্সপেক্টিভ, গ্লোবাল বিপিও ইন্ডাস্ট্রি বেস্ট প্রাক্টিসেস, দ্য অপরচুনিটিজ ইন দ্য ডোমেস্টিক মার্কেট ফর দ্য বিপিও। এসব সেশন ছাড়াও সম্মেলনে বিপিও সেক্টরের বহুমাত্রিক সম্ভাবনার নানা বিষয় নিয়ে আলোচনা থাকছে। সম্মেলনে চাকরি প্রার্থীদের জন্য থাকছে স্পট ইন্টারভিউয়ের ব্যবস্থা। এর মধ্যে ২০০ শিক্ষার্থীকে বিভিন্ন কল সেন্টারে চাকরির নিয়োগপত্র দেওয়া হবে।
সম্মেলনের সহযোগী হিসেবে আছে প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি)।
আয়োজনের বিস্তারিত জানা যাবে www.bposummit.org.bd এই ঠিকানায়।
/এইচএএইচ/