মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে এই ল্যাবের উদ্বোধন করা হয়। সাইবার সিকিউরিটি বিষয়ে এ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষে ল্যাবটি স্থাপন করা হলো।
উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে সজীব ওয়াজেদ জয় বলেন, এই ল্যাবে সাধারণ মানুষ থেকে শুরু করে যে কোনও সংস্থার সদস্যরা প্রশিক্ষণ নিতে পারবেন। সাইবার জগতে নিরাপদ থাকতে এবং রাখতে এই ল্যাব গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
/এইচএএইচ/এনএস/এফএস/