ক্ষতির কারণ হতে পারে রোবট!

RobotEvolutionবিশ্বে রোবটের চাহিদা দিন দিন বাড়ছে। মানুষ আগের চেয়ে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছে রোবটের ওপর। সমসাময়িক বিভিন্ন চলচ্চিত্র বা প্রামাণ্যচিত্রেও আমরা এই বিষয়গুলো দেখতে পাই।

রোবটের ওপর মানুষের এই নির্ভরশীলতা কি কোনও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে? রোবট নিয়ে কাজ করছেন এমন বিজ্ঞানীর বলেছেন- রোবটের ওপর নির্ভরশীলতা এখনও পর্যন্ত কোনও ক্ষতির কারণ হয়ে দেখা দেয়নি। তবে এভাবে রোবটের ওপর নির্ভরশীলতা বাড়তে থাকলে সেটা ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে।

কেননা এ অবস্থা চলতে থাকলে একটা সময়ে গিয়ে সন্তান তার বাবা-মাকে চিনবে না, বাবা-মা তার সন্তানকে চিনবে না। কারণ জন্মের পর সন্তান লালন-পালনের সব দায়িত্ব তারা রোবটকে দিয়ে দেবে। ফলে দেখা দেবে বিভিন্ন সামাজিক সমস্যা।

এ সম্পর্কে যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অধ্যাপক নোয়েল শারকি বলেন, আমাদের রোবট সম্পর্কিত একটি নীতি প্রয়োজন।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবটিকস -এর একটি প্রতিবেদন থেকে দেখা যায়, গৃহস্থালী কাজে সহায়তার জন্য ২০১৮ সাল পর্যন্ত ৩১ মিলিয়ন রোবট তৈরি হবে। এগুলো রান্না থেকে শুরু করে বাচ্চাদের দেখাশোনা পর্যন্ত করবে।

সূত্র: ইয়াহু

/এইচএএইচ/