ক্ষুদে শিক্ষার্থীদের জন্য স্কোয়াডস ২০০ ও স্কোয়াডস ৩০০ মডেলের দুটি হেডফোন দেশের বাজারে আনলো মটোরোলা বাংলাদেশ। বাংলাদেশে মটোরোলা লাইফ স্টাইল পণ্যের এক্সক্লুসিভ পার্টনার হিসেবে এর বিপণন ও বাজারজাত করছে সেলএক্সট্রা লিমিটেড। ক্ষুদে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ও শিক্ষামূলক কার্যক্রমের জন্য এই হেডফোনগুলো অত্যন্ত সময়োপযোগী ও আধুনিক বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্কোয়াডস ২০০ তারযুক্ত হেডফোনটিতে রয়েছে ৮৫ ডেসিবেল পর্যন্ত নিরাপদ শব্দসীমা এবং অ্যালার্জি ফ্রি কুশন, যা শিশুদের জন্য স্বাস্থ্যকর ও আরামদায়ক। স্কোয়াডস ২০০ তারযুক্ত হেডফোনটি শকপ্রুফ ও মজবুত, যা ব্যবহারের সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বনের প্রয়োজন হয় না। একসঙ্গে চার জনের অডিও শেয়ারিংয়ের জন্য হেডফোনটিতে রয়েছে অডিও স্প্লিটার ও চার্জিং ক্যাবল।
এছাড়া স্কোয়াডস ৩০০ ওয়্যারলেস হেডফোনটিতে রয়েছে ব্লুটুথ ভার্সন ৫, যা ২৪ ঘণ্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ দিতে পারে। আর শেয়ারিংয়ের জন্য রয়েছে অডিও স্প্লিটার ও চার্জিং ক্যাবল। স্কোয়াডস ৩০০ ওয়্যারলেস হেডফোনটি ওজনে অত্যন্ত হালকা। এর কুশন ব্যান্ডটি নমনীয় হওয়ায় ব্যবহারের সময় শিশুরা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবে।
স্কোয়াডস ২০০ ও স্কোয়াডস ৩০০ হেডফোন দুটি তিন বছর বা তার বেশি বয়সী শিশুরা ব্যবহার করতে পারবে এবং হেডফোনগুলো অ্যালার্জি ফ্রি। হেডফোনগুলোতে রয়েছে সর্বশেষ প্রযুক্তির হাবেল কানেকটেড, আমাজন অ্যালেক্সা, সিরি কানেকটেড ও গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সুবিধা।
স্কোয়াডস ২০০ ও স্কোয়াডস ৩০০ হেডফোন দুটির দাম যথাক্রমে এক হাজার ৮৯৯ এবং দুই হাজার ৯৯৯ টাকা। ই-কমার্স সাইট দারাজ, রবিশপ, পিকাবু, ইভ্যালি ও গেজেট অ্যান্ড গিয়ার থেকে গ্রাহকরা এসব হেডফোন সংগ্রহ করতে পারবেন। আরও জানা যাবে www.facebook.com/HelloMotoBangladesh ফেসবুক পেজ থেকে।