ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। তবে এই ফিচার নিয়ে কোনও প্রচারণা চালায়নি তারা। ফিচারটির মাধ্যমে হোয়াটসঅ্যাপ ওপেন করার পর ব্যবহারকারীরা দুটি উপায়ে নোটিফিকেশন পাবেন।
বর্তমানে শুধু আইওএস ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ইন-অ্যাপ নোটিফিকেশন সুবিধা পাচ্ছেন। দ্রুতই এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও চালু হবে বলে আশা করা হচ্ছে। আইওএস ব্যবহারকারীরা সেটিংস থেকে নোটিফিকেশন অপশনে গেলেই ‘ইন-অ্যাপ নোটিফিকেশন’ নামের অপশনটি পাবেন। এখানে ক্লিক করার পর নোটিফিকেশনের দুটি আলাদা ধরণ থেকে যেকোনও একটি বাছাই করতে হবে।
এদিকে ওয়াবেটাইনফো জানিয়েছে, ২০২১ সালে নিজেদের ‘টার্মস অব সার্ভিসে’ পরিবর্তন আনবে হোয়াটসঅ্যাপ, যা ৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। যেসব ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের নতুন নীতি মানবে না, তাদের অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।
সম্প্রতি ওয়াবেটাইনফো হোয়াটসঅ্যাপের ‘টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি আপডেটস’ এর স্ক্রিনশট প্রকাশ করেছে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ব্যবহারকারীদের ডাটা কীভাবে প্রক্রিয়াকরণ করে তার বিস্তারিত বর্ণনা রয়েছে সেখানে।