চতুর্থ ডিজিটাল বাংলাদেশ জাতীয় দিবসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কারটি গ্রহণ করেন ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদ হোসেন। তৌহিদ হোসেনের হাতে এ পুরস্কারটি তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বেসরকারি ক্ষেত্রে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল বাংলাদেশের পুরস্কার অর্জন করায় ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদ হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশ পুরস্কার অর্জনটি আমি ও আমার প্রতিষ্ঠানের জন্য উৎসাহব্যাঞ্জক। পুরস্কার বা স্বীকৃতি সব সময় কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দেয়।
প্রসঙ্গত, ২০০২ সাল থেকে আইটি ও আইটিএস খাতে নিরবচ্ছিন্নভাবে গ্রাহকদের সেবা দিয়ে আসছে ফিফোটেক। বর্তমানে প্রতিষ্ঠানটিতে চার শতাধিক কর্মী কাজ করছেন।