ইলাস্ট্রেটরে ‘অ্যারো-কি’ কাজ করছে না?

৩৩অনেক সময় ইলাস্ট্রেটরে কোনও অবজেক্ট সিলেক্ট করার পর দেখা যায়, ‘অ্যারো-কি’ দিয়ে সেটাকে সরানো যাচ্ছে না। সরলেও তা খুব কম পরিমাণে সরছে। মাউস দিয়ে ড্র্যাগ করে অবজেক্টকে জায়গা মতো বসানোটা খুবই বিরক্তিকর ও কষ্টসাধ্য। তবে আছে সমাধান।

এডিট মেনুর প্রেফারেন্স অপশনে যান। তারপর ‘জেনারেল’ অপশন সিলেক্ট করুন।

একদম শুরুতেই দেখবেন ‘কি-বোর্ড ইনক্রিমেন্ট’ নামের একটি টেক্সট বক্স রয়েছে।

তাতে সম্ভব 0.0001pt এমন একটি সংখ্যা দেখে থাকবেন, যার মানে হলো ‘অ্যারো-কি’ এর মাত্রা অনেক কমানো।

সংখ্যাটাকে 0.1pt করে ‘ওকে’ বাটনে ক্লিক করুন। এতেই কাজ হয়ে যাবে।