আসুস জেনবুক ফ্লিপ-এস সব মিলিয়ে একটি টু-ইন-ওয়ান ল্যাপটপ।
এতে রয়েছে ১৩ দশমিক ৩ ইঞ্চির ফোরকে ওএলইডি টাচস্ক্রিন ডিসপ্লে। এই ডিভাইসে দেওয়া হয়েছে ১১ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর। এতে থাকছে ১৬ জিবি পর্যন্ত র্যাম ও এক টেরাবাইট পর্যন্ত পিসিআইই ৩.০ এনভিমি এসএসডি। রয়েছে থান্ডারবোল্ট ৪, এইচডিএমআই ১.৪ এবং ইউএসবি ৩.২ জেন ১ টাইপ এ পোর্ট ইত্যাদি।
এর দাম ১ লাখ ৫৮ হাজার টাকা।