৩ দিনের এ মেলার বিস্তারিত তথ্য জানাতে সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। এতে সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের এক্সটার্নাল কমিউনিকেশনস বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল, এলিট টেকনোলজিস লিমিটেডের বিপণন ব্যবস্থাপক এম রাশেদ মাহমুদ অভি, হুয়াওয়ের বিপণন ব্যবস্থাপক বার্নাড ওয়াং, স্যামস্যাংয়ের মাহজাবিন ফেরদৌস ও সিম্ফনি মোবাইলের জাহিদুল ইসলাম।
সৈয়দ তালাত কামাল সবাইকে ইন্টারনেটের আওতায় আনতে প্রয়োজন ডিভাইসের। গ্রামীণফোন সব সময় এসব প্রযুক্তি মেলার সঙ্গে যুক্ত হয়ে সবার জন্য ইন্টারনেট ও এর জন্য প্রয়োজনীয় ডিভাইসের ব্যবস্থায় অগ্রণী ভূমিকা পালন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে এবারের মেলায়। আর নিত্য নতুন প্রযুক্তির সর্বশেষ সংস্করণ যাচাই করে কেনার সুযোগতো থাকছেই। মেলার উপলক্ষে প্রতিবারের মতো এবারও স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেসবুক পেজে https://www.facebook.com/STExpo এসটিই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই কুইজে বিজয়ীরা উপহার হিসেবে পাবেন স্মার্টফোন। মেলার টাইটেল স্পন্সর গ্রামীণফোন।
মেলা চলবে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০ টা পর্যন্ত।
/এইচএএইচ/