বাজারে এলো তোশিবার ৬ টেরাবাইটের হার্ড ড্রাইভ। হার্ড ড্রাইভটিতে রয়েছে ৬ গিগাবিট পার সেকেন্ড স্পিড, ৭২০০ আরপিএম, ৬৪ এমবি বাফার সাইজ এবং ৩.৫ ইঞ্চি ফর্ম ফ্যাক্টর যা অ্যাডভান্স ফরম্যাট প্রযুক্তি সমর্থিত।
এই হার্ডড্রাইভটি অফিস, হোম, অল ইন ওয়ান, গেমিং পিসিসহ সব ধরনের এক্সটার্নাল ও ইন্টার্নাল ডিভাইসে ব্যবহারযোগ্য।
স্মার্ট ওয়্যারেন্টি সম্বলিত এই হার্ড ড্রাইভটির দাম ২২ হাজার টাকা। বাজারজাতকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
/এইচএএইচ/