হোয়াটসঅ্যাপের হিস্টোরি পিক্সেলেও স্থানান্তর করা যাবে

স্যামসাং গ্যালাক্সির মাধ্যমে হোয়াসটঅ্যাপের হিস্টোরি  আইওএসে স্থানান্তরের সুবিধা চালু করার পর এর পরিধি এখন আরও বাড়ানো হয়েছে। এখন থেকে হোয়াটসঅ্যাপের সম্পূর্ণ মেসেজ হিস্টোরি, ভয়েস মেমো, ছবি ও ভিডিও সবই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে স্থানান্তর করা যাবে।

তবে এই ফিচারটি এ পর্যন্ত সীমাবদ্ধ ছিল স্যামসাং ডিভাইসে অন্তত অ্যান্ড্রয়েড ১০ অথবা তার ওপরে থাকলে। এখন এই সীমাবদ্ধতা উঠেছে অ্যান্ড্রয়েড ১২-তে। এর অর্থ দাঁড়ায় এই মুহূর্তে যাদের গুগল পিক্সেল ডিভাইস রয়েছে শুধু তারাই পারবে।

অবশ্য গুগল জানিয়েছে শিগগিরই তারা অন্যান্য স্মার্টফোনেও নতুন ওএস অ্যান্ড্রয়েড-১২ চালু করবে।

তবে এই প্রক্রিয়াটি অন্যান্য চ্যাট অ্যাপের মতো অতটা সহজ নয়। এজন্য দুটো ফোনকে লাইটেনিং ইউএসবি ক্যাবল দিয়ে সংযোগ করতে হবে। প্রথমবার সেটআপের জন্য কিউআর কোড স্ক্যান করতে হবে।