ডিজিটাল সিলেট সিটি প্রকল্পে যুক্ত হলো ইজেনারেশন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে ডিজিটাল স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অভিপ্রায় সরকারের রয়েছে। এর বাস্তবায়ন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদফতর নানান ধরনের যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করছে। ডিজিটাল স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের পথচলায় সেবা প্রদান এবং গ্রহণের যে ডিজিটাল ট্রান্সফরমেশন ঘটছে সেখানে আলোকবর্তিকাবাহী হাসপাতাল হিসাবে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল অবদান রাখছে। এই মহাযজ্ঞে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে ইজেনারেশন লিমিটেড। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের অধীন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের জন্য গৃহীত হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটির ফেজ-১ এর ইউজার একসেপ্টেন্স টেস্টিং এবং মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রতি হাসপাতালের প্রশিক্ষণ কক্ষে শুভ উদ্বোধন করা হয়েছে। 

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা. সৌমিত্র চক্রবর্তী, ইজেনারেশনের চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম প্রমুখ।  

ডাক্তার সৌমিত্র চক্রবর্তী বলেন,  আজ আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হতে যাচ্ছি।

ইজেনারেশনের চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম বলেন, এই প্রকল্পটি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার দিগন্ত পরিবর্তন করে দেওয়ার মতো একটি উদ্যোগ।

-বিজ্ঞপ্তি