বাংলাদেশের বাজারে এলো টাইটান ও ফাস্ট্র্যাকের স্মার্ট ওয়াচ। ৫২ শতাংশ মূল্য ছাড়ে ফ্ল্যাশ সেলের মাধ্যমে বাংলাদেশে যাত্রা করলো এই দুটি ব্র্যান্ড।
টাইটান ও ফাস্ট্র্যাকের স্মার্টওয়াচের পাঁচটি মডেল এখন পাওয়া যাবে দারাজে। সম্প্রতি রাজধানীতে ই-কমার্স প্ল্যাটফর্মটির অন্যতম সেলার সেন্টার পার্টনার সেলেক্সট্রা লাইফ স্টাইল শপে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় স্মার্টওয়াচগুলোর। এছাড়া পাওয়া যাবে বাংলাদেশে ব্র্যান্ডটির পরিবেশক সেলেক্সট্রা লিমিটেডের বসুন্ধরা সিটির সেলেক্সট্রা লাইফস্টাইল শপে।
টাইটান টক এবং টাইটান টক-এস
ব্লুটুথ কলিংসহ টাইটান টক মডেলটির ১ দশমিক ৩৯ ইঞ্চি স্ক্রিনে ব্যবহার করা হয়েছে ৪৫৪ বাই ৪৫৪ অ্যামলেড ডিসপ্লে। পুরো চার্জে এটি চলবে টানা পাঁচ দিন। দাম ২০ হাজার ৯৯৫ টাকা। ৩৩ শতাংশ মূল্য ছাড়ে পাওয়া যাবে ১২ হাজার ৮৯৯ টাকায়।
ব্লুটুথ কলিংসহ টাইটান টক-এস মডেলে রয়েছে ১ দশমিক ৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। পুরো চার্জে এটি চলবে টানা পাঁচ দিন। এর দাম ১৮ হাজার ৯৯৫ টাকা হলেও বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে ১০ হাজার ৪৯৯ টাকায়। কালো ও নীল এই দুটি রংয়ে স্মার্টওয়াচটি পাওয়া যাবে।
ফাস্ট্র্যাক রিফ্লেক্স হেলো, রিফ্লেক্স ভক্স ২.০ এবং রিফ্লেক্স নাইট্রো। ব্লুটুথ কলিংসহ ফাস্ট্র্যাক রিফ্লেক্স হেলো মডেলটির দাম ৮ হাজার ৯৯৫ টাকা। দারাজের ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে ৪ হাজার ২৯৯ টাকায়।
ফাস্ট্র্যাক রিফ্লেক্স নাইট্রো
মডেলটির দাম ৯ হাজার ৯৯৫ টাকা। আর দারাজের ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে ৫ হাজার ৪৯৯ টাকায়। ব্লুটুথ কলিং ফিচারসহ রিফ্লেক্স নাইট্রো মডেলে রয়েছে ১ দশমিক ৮ ইঞ্চি আলট্রা ভিইউ ডিসপ্লে এবং একবার চার্জে চলবে টানা ৫ দিন।
ফাস্ট্র্যাক রিফ্লেক্স ভক্স ২.০
ফাস্ট্র্যাক রিফ্লেক্স ভক্স ২.০ মডেলটির দাম ১১ হাজার ৯৯৫ টাকা। দারাজে পাওয়া যাবে ৭ হাজার ৩৯৯ টাকায়। ব্লুটুথ কলিং ফিচারসহ রিফ্লেক্স হেলো মডেলটিতে রয়েছে ১ দশমিক ৮ ইঞ্চি টিএফটি-এলসিডি ডিসপ্লে। একবার চার্জে চলবে টানা ৫ দিন। দুটি রঙে এটি পাওয়া যাচ্ছে।