মানসিক সুস্থতার জন্য দেশে টিকটকের ক্যাম্পেইন

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে টিকটক মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পেইন চালু করেছে। যা চলবে অক্টোবর মাসজুড়ে।

এই বছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসকে গুরুত্ব দিতে টিকটকের প্ল্যাটফর্মে এই বিষয়ে বিশেষজ্ঞ, ক্রিয়েটর এবং এডভোকেটদের গল্প তুলে ধরেছে। একাত্মতা প্রকাশের অংশ হিসেবে রেয়ার ইমপ্যাক্ট ফান্ডে  টিকটক ২ লাখ ৫০ হাজার ডলার প্রদান করে এবং গত ৪ অক্টোবর সংগঠনটির অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ স্পন্সর হিসেবে কাজ করে।

তরুণ প্রজন্মকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানাতে ও সেবা প্রচারের উদ্দেশ্যে এই ইভেন্টটির আয়োজন করা হয়। রেয়ার ইমপ্যাক্ট ফান্ড হলো সেলেনা গমেজের একটি উদ্যোগ, যা মানসিক স্বাস্থ্য ও আত্ম-সচেতনতা নিয়ে কাজ করে।

বাংলাদেশে ক্রিয়েটর ও প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করেছে টিকটক। মানসিক সুস্থতা বা ওয়েল বিয়িংয়ের বিষয়গুলোর সঙ্গে প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের সম্পৃক্ত করতে টিকটক’র ওয়েলনেস হাব পেজে অনেক ভিডিও ও প্লেলিস্ট প্রদান করে।

অভিনেত্রী শবনম ফারিয়া বলেন, মানসিক স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকটক এমন একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যা সহানুভূতি ও সচেতনতা প্রদানে অবদান রাখে।

বাংলাদেশি ব্যবহারকারীরা তাদের অনুপ্রেরণামূলক গল্প ও সুস্থতার অভিজ্ঞতা শেয়ার করতে উৎসাহিত হচ্ছেন লোকাল হ্যাশট্যাগ #মেন্টালহেলথ এবং #সেলফকেয়ার ব্যবহার করে।

–বিজ্ঞপ্তি