প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন,
জার্মানির হ্যানোভার সিটিতে আয়োজিত সিবিট মেলায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে মেলায় বক্তৃতা করেন সজীব ওয়াজেদ জয়।
বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ করার জন্য ইউরোপীয় বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে তিনি বলেন,গত সাত বছরে দেশে তথ্য প্রযুক্তি খাতে বিপ্লব ঘটেছে। বিনিয়োগ অব্যাহত থাকলে এই খাতকে ঈর্ষণীয় জায়গায় নিয়ে যাওয়া সম্ভব ।
ডিজিটাল অর্থনীতির সংক্ষিপ্ত রূপ ‘ডিকোনমি’ শব্দটিকে মূল বিষয় ধরে জার্মানির হ্যানোভার শহরে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা সিবিট-২০১৬। অর্থনৈতিক কর্মকাণ্ড ও কাঠামোকে ডিজিটাল করে কীভাবে আরও সহজ ও বাস্তবসম্মত করা যেতে পারে,সেসবের উপস্থাপনা দেখানো হয় এই মেলায়। পাঁচদিনের এ মেলা শুরু হয়েছে ১৪ মার্চ। শেষ হবে ১৮ মার্চ।
মেলার দ্বিতীয় দিন মঙ্গলবার মেলায় উপস্থিত ছিলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং আয়োজনের সহযোগী দেশ সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ইয়োহান নিকোলাস স্নাইডার। এই মেলায় প্রথমবারের মত অংশ নেয় বাংলাদেশ।
সজীব ওয়াজেদ জয় ছাড়াও তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নেতৃত্বে বাংলাদেশী প্যাভিলিয়ন ছাড়াও ১০ টি স্টল অংশ নেয়। তারা বাংলাদেশ কেন তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য উর্বর ক্ষেত্র তা বিদেশি বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করেন। ১ লাখ ৭৫ হাজার বর্গমিটার জায়গাজুড়ে আয়োজিত ৩১তম সিবিট মেলার ২৮টি হলে অংশ নিয়েছে ৭০টি দেশের ৩ হাজার ২০০ প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান।
Bangladesh :The next ICT Destination শিরোনামে বিনিয়োগকারীদের সামনে সজীব ওয়াজেদ জয় তার উপস্থাপনায় দেশের তথ্য প্রযুক্তি,বিদ্যুত সেক্টর ও অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে বলেন,ইতিমধ্যে সরকার মেট্রো রেল,গভীর সমুদ্রবন্দর,বঙ্গবন্ধু স্যাটেলাইট,ডিজিটাল আইল্যান্ড,টায়ার ফোর দাতা সেন্টার এবং ইন্টারনেট ফোর জি’র সকল প্রস্তুতি সম্পন্ন করে প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন,সরকার স্বল্প সময়ে তৃণমূল পর্যন্ত প্রযুক্তি সেবা পৌঁছে দিয়েছে । যার সুফল গ্রামের মানুষ ঘরে বসে ভোগ করছে। হাইটেক পার্ক নির্মাণের কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে প্রযুক্তি দক্ষ প্রজন্ম তৈরি করার উদ্যোগ নিয়েছে সরকার । যারা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে অগ্রণী ভূমিকা রাখবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন ,এইখাতে উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার সহজ শর্তে ঋণসহ নানামুখী পদক্ষেপ নিয়েছে। সুইস এক নারী উদ্যোক্তার প্রশ্নের জবাবে তিনি বলেন , ইতিমধ্যে সরকার বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ৩০ হাজারের মত নারী উদ্যোক্তা তৈরি করেছে । এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
মঙ্গলবারের মেলায় সজীব ওয়াজেদ জয় ছাড়াও প্রযুক্তি বিশেষজ্ঞ হিসাবে বক্তৃতা করেন বিশ্বখ্যাত কোর মিডিয়ার প্রধান নির্বাহী সোরেন স্ট্যমার ,ম্যাট্রিক্স ৪২ এর প্রধান প্রযুক্তি নির্বাহী অলিভার বেনডিগ,লেটারপের প্রতিষ্ঠাতা কজমিন ইয়ানি প্রমুখ।
এর আগে সজীব ওয়াজেদ জয় মেলায় ফিতা কেটে বাংলাদেশী প্যাভিলিয়নের উদ্বোধন করেন এবং দেশি ও বিদেশি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
/এমএসএম/