নতুন স্মার্টফোন নিয়ে এলো ভিভো

দেশের বাজারে যাত্রা শুরু করলো নতুন প্রযুক্তির স্মার্টফোন ভিভো এক্স৬০প্রো। বাংলাদেশে ভিভো এক্স৬০প্রো’ই ভিভো’র প্রথম এক্স সিরিজের ফোন। একই সঙ্গে দেশে ভিভো’র প্রথম ৫জি স্মার্টফোনও এক্স৬০প্রো।

প্রথমবারের মতো গিম্বল স্ট্যাবিলাইজার প্রযুক্তিকে স্মার্টফোনের ভেতরে আনা হয়েছে। এর অন্যতম আকর্ষণ এর ক্যামেরা লেন্স।

ভিভো’র এই ফাইভজি স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন৮৭০ প্রসেসর, ৭ ন্যানোমিটারের চিপসেটসহ রয়েছে অ্যাডরেনো৬৫০ জিপিইউ।

এতে আরও রয়েছে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম। তবে  বাড়তি ৩ জিবি র‌্যাম ব্যবহারের সুযোগ থাকছে। আছে ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে। ভিভো এক্স৬০প্রো’র দাম ৬৯ হাজার ৯৯০ টাকা। ৫ এপ্রিল পর্যন্ত প্রি-বুকিং চলবে।

-বিজ্ঞপ্তি