শাওমি দেশে নিয়ে এলো ফ্ল্যাগশিপ মি ১১এক্স। স্মার্টফোনটিতে আছে অসংখ্য ফিচার। যার মধ্যে আছে সর্বাধুনিক হার্ডওয়্যার ও সেরা স্পেসিফিকেশন। শাওমি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মি ১১এক্স ফোনে সর্বোচ্চ শক্তিশালী পারফরম্যান্স ও দক্ষতা নিশ্চিত করতে ফ্ল্যাগশিপ গ্রেডের কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ও ক্রায়ো ৫৮৫ চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতের কথা ভেবে দেওয়া হয়েছে ফাইভ-জি সংযোগ।
এতে রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির এফএইচডি প্লাস ১২০ হার্জ ই৪ অ্যামোলেড ডট ডিসপ্লে। এআই ট্রিপল ক্যামেরা সেটআপে আসছে মি ১১এক্স। যার প্রাথমিক ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের, ৫ মেগাপিক্সেলের টেলিম্যাক্রো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকছে। সঙ্গে আরও থাকছে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।
ডিভাইসটিতে আছে ৪৫২০ এমএএইচের ব্যাটারি। ফোনটি ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
মি ১১এক্স পাওয়া যাবে ৬ জিবি+১২৮জিবি এবং ৮ জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টে। দাম যথাক্রমে ৩৯ হাজার ৯৯৯ ও ৪২ হাজার ৯৯৯ টাকা।