ডিলবাজার এখন ডিএক্সমার্ট

নতুন নামে যাত্রা শুরু করেছে ই-কমার্স প্রতিষ্ঠান ডিলবাজার। প্রতিষ্ঠানটির পরিবর্তিত নাম ডিএক্সমার্ট ডট কম ডট বিডি। সম্প্রতি নতুন নামে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

ব্যবসার বিস্তৃতি বাড়ানোর জন্য নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে আরও ভালো টিম এবং সেটআপ গড়ে তোলা হবে বলে জানা গেছে। ডিলবাজার নামে প্রতিষ্ঠানটি যে প্রক্রিয়ায় সেবা দিয়ে এসেছে ডিএক্সমার্টে রূপান্তরিত হয়েও তারা একই প্রক্রিয়ায় সেবা দেবে।

ডিএক্সমার্টের প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, আমরা ক্রেতাদের আরও ভালো ও বিস্তৃত সেবা দিতে চাই। নতুন নামে নতুন সেবা দেওয়ার পরিকল্পনা করেছি। আমাদের পাশে থেকে সমর্থন দেওয়ার জন্য ক্রেতাদের ধন্যবাদ।

নাম পরিবর্তনের কারণে ডিলবাজারের ক্রেতাদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, পুরনো কাঠামো মেনে সেবা দেওয়া হবে। ফলে ক্রেতাদের সঙ্গে আগের যে যোগাযোগ তা অপরিবর্তিত থাকবে।

ডিলবাজারের নাম ডিএক্সমার্ট হয়ে যাওয়ায় ইনফো মেইল অ্যাড্রেসে পরিবর্তন আনা হয়েছে। নতুন ইনফো মেইল অ্যাড্রেস হলো info@dxmart.com.bd তবে পুরনো মেইল ঠিকানাটিও সচল থাকবে বলে জানানো হয়েছে।

/এইচএএইচ/