আইক্লাউডের নতুন উইন্ডোজ সংস্করণে পূর্ণাঙ্গ পাসওয়ার্ড ম্যানেজার

ম্যাক, আইফোন, আইক্লাউড ব্যবহারকারীদের আইক্লাউড ড্রাইভ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পিসিতে ব্যবহারের জন্য মাইক্রোসফট স্টোরে একটি অ্যাপ দেওয়া আছে অনেকদিন হলো। কিন্তু সমস্যা হলো আইক্লাউড থেকে কোনও ছবি ডাউনলোড করতে গেলে ব্যবহারকারীর কি-চেইনে পাসওয়ার্ড সংরক্ষণ করার বিষয়টি ছিল খুবই জটিল। এর একটি সমাধানের প্রয়োজন হয়ে উঠছিল।

সম্প্রতি আইক্লাউড উইন্ডোজের ১২.৫ সংস্করণে এটির পাসওয়ার্ড ম্যানেজার সংযুক্ত করে দিয়েছে। নতুন এই টুলে থাকছে অ্যাড, এডিট, কপি অ্যান্ড পেস্টসহ আইক্লাউড কি-চেইন ব্যবহার করে যে কোনও পাসওয়ার্ড লকআপ বা ডিলিট করার সুবিধা। এছাড়া মাইক্রসফট এজ বা ক্রোমের সঙ্গে এক্সটেনশনের মাধ্যমে সংযুক্ত করে পাসওয়ার্ড অটোফিল করার সুবিধাও থাকছে।

অ্যাপল জানায়, অ্যাপটি এনক্রিপটেড ডেটাবেজের মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটারে সব পাসওয়ার্ড সেভ করবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্রাউজারে একটি নিরাপদ চ্যানেলের মাধ্যমে এই পাসওয়ার্ডগুলো ট্রান্সফার করবে। অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে যে কোনও ওয়েবসাইটের ইউজার নেম, পাসওয়ার্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটা যেমন ক্রেডিট কার্ডের নম্বর ইত্যাদি সংরক্ষণ এবং সিংক্রোনাইজ করবে।