ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক অনলাইনের ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা প্রসারে ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়ন করবে। এই ক্ষেত্রে প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে ই-কমার্স লজিস্টিক প্রতিষ্ঠান ডেলিভারি টাইগার।
ডেলিভারি টাইগারের নিবন্ধিত ২০ হাজারের বেশি উদ্যোক্তা অনলাইনের অর্ডারের ক্ষেত্রে প্রোডাক্ট শিপমেন্টের সময় পার্সেল কাস্টমার পাওয়ার আগেই হাতে টাকা পেয়ে যাবে। এতে ছোট ছোট উদ্যোক্তারা দ্রুত হাতে পুঁজি পাবে ব্যবসা নতুন প্রোডাক্ট সোর্সিং করার জন্য। সামনের ঈদের মৌসুমে এই সুবিধা ব্যবহার করে অনেক অনলাইন ব্যবসায়ী তাদের ব্যবসা বাড়াতে পারবে বলে আশা করছে।
সম্প্রতি এই বিষয়ে ডেলিভারি টাইগার ও ইউসিবি ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর করেন ডেলিভারি টাইগারের প্রধান ফাহিম মাশরুর ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী-সহ আরও অনেকে।