প্রথমবার আর্কটিক, অ্যান্টার্কটিকা ও ছিংহাই-তিব্বত মালভূমিকে স্যাটেলাইট ইন্টারনেটে যুক্ত করলো চীন

নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে আর্কটিক মহাসাগর, অ্যান্টার্কটিকা ও ছিংহাই-তিব্বত মালভূমিতে প্রথমবারের মতো নেটওয়ার্ক যোগাযোগ সফলভাবে যাচাই করেছে চীন।

সোমবার চীনের ১৬তম আর্কটিক মহাসাগরে আভিযানিকদল জানায়, তাদের মেরু অঞ্চলে চলাচলকারী বরফভাঙা জাহাজ চিতি আর্কটিকের নৌপথে দেশীয় প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট ইন্টারনেটের প্রাক-অপারেশনাল পরীক্ষা সম্পন্ন করেছে।

আভিযানিকদলের তথ্য অনুযায়ী, এ যাত্রায় পৃথিবীর তিনটি গুরুত্বপূর্ণ ও দুর্গম অঞ্চল—আর্কটিক, অ্যান্টার্কটিকা এবং পৃথিবীর ‘তৃতীয় মেরু’ হিসেবে পরিচিত ছিংহাই-তিব্বত মালভূমিতে নেটওয়ার্ক যোগাযোগ সফলভাবে যাচাই করা হয়। এর মধ্য দিয়ে বিশ্বে যোগাযোগ কাভারেজের সর্বশেষ ঘাটতিও পূরণ হয়েছে বলে জানিয়েছে দলটি।

সূত্র: সিএমজি