বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরা হলো। এই প্রতিবেদনটি আজ সোমবার (২২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য প্রযোজ্য।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং এর আশপাশ এলাকায় অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা, মাদারীপুর ও মৌলভীবাজার জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্র সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৮৮ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৫টা ১৩ মিনিটে।
আগামী তিন দিন (৭২ ঘণ্টা) আবহাওয়ার অবস্থা: বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্র ছিল সিলেটে, ১৯ দশমিক ৫ ডিগ্রি।
গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তাড়াশে, ৭৩ মিলিমিটার।