আজকের আবহাওয়া: ঢাকাসহ দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরা হলো। এই প্রতিবেদনটি আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ০৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত প্রযোজ্য।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে পর্যন্ত অবস্থান করছে।

বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগরে দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা
আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

কুয়াশার বিষয়ে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীন নৌ পরিবহন চলাচল অস্থায়ীভাবে ব্যাহত হতে পারে।

শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, গোপালগঞ্জ, নওগাঁ, মৌলভীবাজার ও ফেণী জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা
কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে ।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। 

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৮৮ শতাংশ। 
আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৬টা ৪১ মিনিটে।

সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ড ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ০৭ দশমিক ০৬ ডিগ্রি।

দেখুন: বাংলাট্রিবিউনে প্রকাশিত আবহাওয়ার আরও খবর