ঢাকা ও আশপাশের এলাকায় সোমবার (১০ আগস্ট) দিনের বেশির ভাগ সময় আকাশ আংশিক রৌদ্রজ্জ্বল থাকবে। তবে দুপুর ও বিকালের দিকে বজ্রসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে তা কমে ২৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ থাকায় গরম ও অস্বস্তি কিছুটা বেশি অনুভূত হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্য কিছু এলাকায় দমকা হাওয়াসসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।