রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ হালকা অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
পূর্বাভাস অনুযায়ী, আজকের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বাতাসের গতিবেগ নিয়ে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া দফতর আরও জানায়, আজকে সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বায়ুর আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় ঢাকায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সন্ধ্যায় ঢাকায় সূর্য অস্ত যাবে ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল রবিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে।