রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তবে এই সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আবহাওয়া দফতর জানায়, আজকে সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় বায়ুর আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। এর আগে গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ সন্ধ্যায় ঢাকায় সূর্য অস্ত যাবে ৫টা ৫০ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে।