রাজধানীতে বৃষ্টি, কালো মেঘে ঢেকে আছে পুরো আকাশ 

রাজধানীর আকাশ কালো মেঘে ঢেকে আছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে শুরু করেছে পুরো রাজধানী জুড়ে। দুপুর তিনটা থেকে ধীরে ধীরে মেঘ জমাট বাঁধতে শুরু করে। পরে সাড়ে তিনটা থেকে তা ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে পড়তে শুরু করে।    

বৃষ্টিতে ভিজছে রাজধানী

আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা ও অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে। 

কালো মেঘে ঢেকে আছে রাজধানীর আকাশ

আজ সকাল ৯টা থেকে সারা দেশের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।